Logo
Logo
×
   

Advertisement

খেলা

অধিনায়ক হয়েই খুশি কামিন্স

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১০:৪৯ পিএম

অধিনায়ক হয়েই খুশি কামিন্স

Advertisement

নারী কেলেঙ্কারির ঘটনায় স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। নতুন অধিনায়ক হিসেবে তারকা পেসার প্যাট কামিন্সের নাম ঘোষণা করেছে ক্রিকটে অস্ট্রেলিয়া। 

শুধু টেস্টই নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার সাবেক তারকাদের চাওয়া প্যাট কামিন্সকে অধিনায়ক করা হোক। 
 
সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক ৩৫ বছর বয়সী অ্যারন ফিঞ্চ। তার নেতৃত্বেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দেশকে নেতৃত্ব দিতে চান ফিঞ্চ। কিন্তু বয়সের কারণে এখনই তার বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন সাবেকরা। 

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স বলেন, অধিনায়ক হিসেবে আমার যাত্রা শুরু হলো। এ মুহূর্তে সংস্করণ ভেদে ভিন্ন অধিনায়ক আমার পছন্দ। সব সংস্করণের নেতৃত্ব আমার জন্য বাড়াবাড়ি হয়ে যাবে। আমি টেস্ট নেতৃত্বেই পুরো মনোযোগ দিতে চাই। 

তিনি আরও বলেন, সীমিত ওভারে খুব ভালো করছে অ্যারন ফিঞ্চ। সাদা বলের দায়িত্বে পরে যে-ই আসুক না কেন, সে তার মতো করে দল পরিচালনা করবে। আমার মনোযোগ শুধু টেস্টে।

Advertisement

অধিনায়ক হয়েই খুশি কামিন্স

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম