Logo
Logo
×

Advertisement

খেলা

মেয়ের নাম জানালেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২, ০১:৪৯ পিএম

মেয়ের নাম জানালেন তাসকিন

Advertisement

সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ২৯ এপ্রিল নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মেয়ের বাবা হওয়ার খবরটি তাসকিন নিজেই জানিয়েছেন। 

তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম।

শনিবার এক টেলিভিশন প্রোগ্রামে প্রথমবারের মতো মেয়ের নাম প্রকাশ করেন তাসকিন। মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। তাসকিন জানান, সদ্য ভূমিষ্ঠ শিশু এবং স্ত্রী নাঈমা দুজনই সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন তাসকিন। ছেলের নাম রাখেন তাসফিন আহমেদ।

তাসকিন এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৪৮ ওয়ানডে ও ৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যথাক্রমে ২৫টি, ৬৭টি ও ২৩টি উইকেট নিয়েছেন।

Advertisement

তাসকিন

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম