Logo
Logo
×

Advertisement

খেলা

যে কারণে কোহলিকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন আনুষ্কা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২, ০৬:০৩ পিএম

যে কারণে কোহলিকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন আনুষ্কা

Advertisement

এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান করলেন বিরাট কোহলি। আইপিএলে ১৪টি ম্যাচের পর অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে।

গ্যালারিতে বসে সেই দৃশ্য উপভোগ করলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। শনিবার কোহলি অর্ধশতরান করার পর গ্যালারিতে অনুষ্কাকে দাঁড়িয়ে হাততালি দিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে।খবর আনন্দ বাজার পত্রিকার।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে শনিবার ওপেন করতে নেমেছিলেন কোহলি। ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে যান। মেরেছেন ছ’টি চার এবং একটি ছয়।

তিনি অর্ধশতরান পূরণ করার পরেই গোটা স্টেডিয়ামের পাশাপাশি উচ্ছ্বসিত হয়ে পড়েন আনুষ্কাও। ব্যাট তুলে স্ত্রীর দিকে ইঙ্গিত করেছেন কোহলি নিজেও।

দু’সপ্তাহ আগে এ রকমই এক শনিবারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন আনুষ্কা। সঙ্গে ছিল তার পরিবারও। সেই ম্যাচে ঋষভ পন্থের একটি ক্যাচ এক হাতে দিয়ে লুফে নেন কোহলি। এর পরেই গ্যালারির দিকে ছুটে গিয়ে আনুষ্কার দিকে তাকিয়া উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। দু’আঙুল দিয়ে ‘ভি’ চিহ্ন দেখান। অনুষ্কা হাসছিলেন কোহলীর কাণ্ড দেখে।

অনুষ্কার পাশে বসেছিলেন দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকালও। তবে কার্তিক এ দিন মাত্র দু’রানে আউট হয়ে যান।

Advertisement

উচ্ছ্বাসে মাতলেন. আনুষ্কা.

Advertisement

আরও পড়ুন

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম