Logo
Logo
×

Advertisement

খেলা

ছুটির দিন বাড়িতে কাটালেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২২, ১০:০২ পিএম

ছুটির দিন বাড়িতে কাটালেন তামিম

Advertisement

চট্টগ্রামে বুধবার ক্রিকেটারদের অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের সতেজ ও ফুরফুরে রাখতেই ছুটি দেয় কোচিং স্টাফ। 

তামিম ইকবাল ছুটির দিনে নিজের বাড়িতে যান। বাকি ক্রিকেটাররা হোটেলে সময় কাটিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবারও অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা।  

এদিকে কাল শিষ্যদের বিশ্রাম দিয়ে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ গিয়েছিলেন গলফ খেলতে। ভাটিয়ারি গলফ কোর্সে তারা দারুণ একটি দিন কাটিয়েছেন। 

ছুটির দিন কাজে লাগাতে পারায় দারুণ খুশি সিডন্স। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, কী দারুণ একটি দিন কাটল চট্টগ্রামের ভাটিয়ারি গলফ কোর্সে। চারপাশ মনোমুগ্ধকর এবং গলফ খেলা আনন্দের কিছু। কাল কাজে ফিরব। প্রথম টেস্টের আগে তিনদিনের অনুশীলন রয়েছে।

সাকিব আল হাসান করোনা আক্রান্ত হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। একাদশ সাজাতে এখন নতুন পরিকল্পনা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টের। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিকরা।

Advertisement

ছুটির দিন বাড়িতে তামিম

Advertisement

আরও পড়ুন

আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে

আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে

আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম