Logo
Logo
×

Advertisement

খেলা

আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগাররা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৯:৪২ এএম

আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগাররা

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই দুই টেস্টের সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট ১৬ জুন এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। তাই টেস্ট দলের সদস্যরাই আগে ক্যারিবিয়ানে উড়াল দিচ্ছেন আজ।

দুগ্রুপে ভাগ হয়ে টেস্ট দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। আজ প্রথম গ্রুপ দেশ ছাড়বে। সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ক্রিকেটারদের একাংশ ক্যারিবিয়ানের উদ্দেশে বিমানে চড়বেন। আগামী ৬ জুন ক্রিকেটারদের দ্বিতীয় গ্রুপ যাবে ওয়েস্ট ইন্ডিজ। এর পর ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটাররা ২২ জুন দেশ ছাড়বেন। 

বৃহস্পতিবার বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য জানিয়েছে। 

টেস্টের পর উইন্ডিজদের বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম দুটি টি-২০ অনুষ্ঠিত হবে ডমিনিকায়। তার পর গায়ানায় তৃতীয় টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ টাইগার

Advertisement

আরও পড়ুন

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম