Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রিকেটে এক বছরে আয় ২৩৭ কোটি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৬:৪০ পিএম

ক্রিকেটে এক বছরে আয় ২৩৭ কোটি

Advertisement

আর্থিক উন্নতির দিক বিবেচনায় ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে সেরাদের কাতারেই রয়েছে বাংলাদেশ। 

গত অর্থবছরে ২৩৭ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৬ টাকা আয় করেছে দেশের ধনী বোর্ডটি। সব খরচ বাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। 

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এজিএম শেষে এমনটিই জানা যায়। 

২০২০-২১ অর্থবছরে বিসিবির আয় হয়েছিল ২৩৭ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৬ টাকা। আর ব্যয় করা হয় ১৬৮ কোটি ২১ লাখ ৬৫ হাজার ২৬৩ টাকা। উদ্ধৃত আছে ৬৮ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৬৯৩ টাকা।

এজিএমে আর্থিক প্রতিবেদনে ২০২২-২৩ অর্থবছরে বিসিবির সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩৬২ কোটি টাকা ৬৬ লাখ ২৫ হাজার টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৮৪ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৫৪১ টাকা। আর উদ্ধৃত টাকা হলো ৭৮ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৪৫৯ টাকা। 

দেশের ক্রিকেট বোর্ডের নগদ ও ব্যাংক জমার পরিমাণ হলো ২১৯ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৫৫৭ টাকা। এফডিআরে বিনিয়োগ আছে সাড়ে ৬শ কোটি টাকা। গত অর্থবছরে এফডিআর থেকে ইন্টারেস্ট বাবদ আয় হয়েছে ৪০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ২৮৩ কোটি টাকা। পুঞ্জীভূত তহবিল ৯০১ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৮৮৪ টাকা। 

Advertisement

ক্রিকেটে এক বছরে আয় ২৩৭ কোটি

Advertisement

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম