Logo
Logo
×

Advertisement

খেলা

জোব্বা পড়ে স্ত্রীকে নিয়ে মরুর দেশে ঘুরে বেড়াচ্ছেন শান্ত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৩:০৭ পিএম

জোব্বা পড়ে স্ত্রীকে নিয়ে মরুর দেশে ঘুরে বেড়াচ্ছেন শান্ত

Advertisement

স্ত্রী সাবরিন সুলতানা রত্নাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই তিনি ছুটি কাটাতে গেলেন দুবাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন বাঁহাতি এই ওপেনার।

দুবাইয়ের ডেজার্ট সাফারিতে স্ত্রীকে নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে শান্তকে। শুক্রবার রাতে এই ওপেনার তার প্রোফাইলে তিনটি ছবি শেয়ার করেছেন।

সেখানে সাদা জোব্বা পরিহিত অবস্থায় স্ত্রীকে নিয়ে বাইকে চড়তে দেখা গেছে শান্তকে। এ সময় এই ওপেনারকে বেশ হাসিখুশি অবস্থায় ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে।

এই মুহূর্তে প্রায় সব ক্রিকেটারই তাদের পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন বাদেই ব্যস্ততা শুরু, ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে যাচ্ছে নবম বিপিএলের আসর।

তার আগে পরিবারের সঙ্গে অবসরটা কাটিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দেখা গেছে মাগুরাতে পরিবারকে নিয়ে সময় কাটাতে।

Advertisement

জোব্বা পড়ে. শান্ত.

Advertisement

আরও পড়ুন

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম