Logo
Logo
×
   

Advertisement

খেলা

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সারা আলী খান?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সারা আলী খান?

Advertisement

বলিউড নায়িকা সারা আলী খানের প্রেমের গুঞ্জন বহু দিন ধরই চলছে। শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের একজনের সঙ্গে প্রেমে মজেছেন সাইফকন্যা।

বিষয়টি ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া যায় না। কারণ বলিউড নায়িকাদের ক্রিকেটারদের প্রতি আকর্ষণ নতুন নয়। 
আনুশকা, আথিয়া, হাসিন জাহান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। 

শোনা যাচ্ছে, পূর্বসূরীদের পথ ধরে সারা আলী খানের পছন্দ ভারতীয় ক্রিকেটার শুবমান গিল। এই গুঞ্জন বহুদিনের। এবার সেই গুঞ্জনে ‘হাওয়া দিয়ে’ সামনে এল সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে একই হোটেল থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা গেছে। 

হিন্দুস্তান টাইমস জানিয়ে, হোটেলের লবি ছেড়ে যাওয়ার সময় একটি গোলাপি টপে ক্যামেরায় ধরা পড়েন সারা। আর শুবমানকে দেখা গেছে লাগেজ হাতে বেড়িয়ে যেতে। পরে তারা একই ফ্লাইটে ভ্রমণও করেন। 

দুজনকে এভাবে দেখার পর বলিউড ও ক্রিকেটের যোগসূত্র টেনেছেন ভক্ত-অনুরাগীরা।

এক ভক্ত লিখেছেন, এই বন্ধন (বলিউড- ক্রিকেট) অনেক পুরনো, এমনকি নব্বই দশকেরও আগের। বলিউড ও ক্রিকেট অবিচ্ছেদ্য এক অংশ, তাই সম্পর্কের খবরও হুটহাট বেরিয়ে আসে। 

আরেকজন টুইটে লেখেন, দ্বিতীয়বারের মত তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এটা নিশ্চিত প্রেম।’

এক ভক্তের দাবি, দিল্লির কোনো এক ক্যাফেতে তাদেরকে ‘তার এক বন্ধু’ একসঙ্গে দেখেছেন। আর এটা যে তিনি শুধু মজা করার জন্য বলছেন না, তাও মনে করিয়ে দিয়েছেন এই ভক্ত।

তবে এ বিষয়ে সারা কিংবা গিলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে জানুয়ারিতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় সারা আর শুবমানকে একসঙ্গে দেখা গেলে তাদের নিয়ে জল্পনা শুরু হয়। 
 

Advertisement

সারা সাইফ বিয়ে প্রেম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম