Logo
Logo
×
   

Advertisement

খেলা

আবারও সুখবর দিতে চলেছেন বিরাট-আনুশকা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম

আবারও সুখবর দিতে চলেছেন বিরাট-আনুশকা!

Advertisement

মেয়ে ভামিকা কোহলির বয়স দুই বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী। শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে।

গত কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেই সময়ে বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন। এবং পাশাপাশি এও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে রটেছে।

সূত্রের খবর, কোহলি দম্পতি আগেরবারের মত এবারও এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। 

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার।

আরও পড়ুন: এক ছাদের নিচে বাস, যশের মা-বাবার সঙ্গে কেন ছবি নেই নুসরাতের?

২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

Advertisement

বিরাট কোহলি আনুশকা শর্মা বাচ্চা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম