Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই কনওয়ের সেঞ্চুরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম

বিশ্বকাপের প্রথম ম্যাচেই কনওয়ের সেঞ্চুরি

Advertisement

বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। ক্রিকেট বিশ্বকাপে কনওয়ের এটা প্রথম সেঞ্চুরি।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান কনওয়ে। ৮৪ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

ওয়নাডে ক্রিকেটে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে। চলতি বছরে ওয়ানডেতে এনিয়ে চারটি সেঞ্চুরি হাঁকান তিনি। 

জানুয়ারিতে পাকিস্তান সফরে করাচিতে খেলেন ১০১ রানের ইনিংস। পাকিস্তান থেকে ভারত সফরেও গিয়েও সেঞ্চুরি (১৩৮) হাঁকান তিনি। 

বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে গত মাসে ইংল্যান্ডে গিয়ে কার্ডিফে ১১১ রানের ইনিংস খেলেন।

সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এদিনও সেঞ্চুরি হাঁকান কনওয়ে। তার ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট তাড়ায় জয়ে পথে নিউজিল্যান্ড।

Advertisement

বিশ্বকাপ ক্রিকেট কনওয়ে সেঞ্চুরি

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

সাফে কি রোনান সুলিভান খেলবেন, যা জানাল বাফুফে

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম