Logo
Logo
×
   

Advertisement

খেলা

শুভমানের ব্যাট পাশে নিয়ে কী ইঙ্গিত শচীনকন্যা সারার, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম

শুভমানের ব্যাট পাশে নিয়ে কী ইঙ্গিত শচীনকন্যা সারার, ভিডিও ভাইরাল

Advertisement

শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং শুভমান গিলের সম্পর্ককে কেন্দ্র করে আলোচনার শেষ নেই। তাদের বিভিন্ন ভিডিও নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয় অনুরাগীদের।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, সারা ছুটে ছুটে একটি ঘরে ঢুকছেন। সামনে রয়েছে একটি ক্রিকেটের ব্যাট। আর তার ওপরে রয়েছে একটি ক্রিকেটের হেলমেট। ব্যাটটি দেখেই হাসতে হাসতে এগিয়ে যাচ্ছেন সারা। পাশে বসে বেশ কিছু ছবিও তুলছেন। এমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

আরও পড়ুন: ‘তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না’, কাকে ইঙ্গিত শ্রাবন্তীর

সে ভিডিও প্রকাশ্যে আসার পরেই আলোচনা শুরু দর্শক মহলে। তিনি কি শুভমানের ব্যাট দেখেই এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন? সেই প্রশ্ন উঠছে। যদিও উত্তর মেলেনি এ প্রশ্নের।

কিছু দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন ক্রিকেট তারকা। শোনা গিয়েছিল হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে। চলতি বছরের প্রেম দিবসে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী ছবি পোস্ট করেছেন তিনি।

শুভমানের অসুস্থতা নিয়েও নাকি চিন্তিত ছিলেন সারা। গত বছর থেকে সারা ও শুভমানের প্রেমের চর্চা মায়ানগরীতে। এবার শুভমান হাসপাতালে ভর্তি হতে সারা এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন, ‘দ্রুত সেরে ওঠো শুভমন।’ যদিও এই অ্যাকাউন্ট বৈধ কিনা, তা নিশ্চিত নয়। কিন্তু পোস্ট হওয়া মাত্র চারদিকে ছড়িয়ে পড়ে।

শুধু তাই নয়, চলতি বছরের প্রেম দিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা গিয়েছিল শুভমানকে। ছবি পোস্ট করে ক্রিকেটার প্রশ্ন করেন— ‘আজ যেন কোন দিন?’ শুভমানের ছবি বিশ্লেষণ করতে দেরি করেননি অনুরাগীরা।  

ওই একই ক্যাফেতে ছবি তুলেছিলেন সারাও। দুই ছবি কি তবে একেবারেই কাকতালীয়? না কি সত্যিই প্রেম করছেন শুভমান ও সারা? এই উত্তর এখনো অধরা।

সূত্র: আনন্দবাজার।

 

Advertisement

বিশ্বকাপ ক্রিকেট বলিউড সারা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম