Logo
Logo
×

Advertisement

খেলা

শপথ নিয়েই মাঠে অনুশীলনে সাকিব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

শপথ নিয়েই মাঠে অনুশীলনে সাকিব

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এদিন ভোট শেষ করে রাতেই ঢাকায় ফেরেন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান। 

ভোটের দিন রাতে ঢাকায় ফিরেই পরদিন মিরপুরে অনুশীলন শুরু করেন সাকিব আল হাসান। আজ বুধবার ছিল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান।

আজ সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সাকিব বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান শেষ করেই সাকিব মিরপুর ইনডোরে অনুশীলনে নেমে ব্যাটিংয়ে ঘাম ঝরান। 

সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ছাড়াও আজ অনুশীলন করেছেন ফরচুন বরিশালের তিন তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। 

Advertisement

দ্বাদশ জাতীয় নির্বাচন সাকিব শপত মাঠ অনুশীলন

Advertisement

আরও পড়ুন

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

আজকের খেলা: ০১ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০১ নভেম্বর ২০২৬

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম