Logo
Logo
×
   

Advertisement

খেলা

সানিয়াকে ছেড়ে বিয়ে করলেন শোয়েব মালিক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম

সানিয়াকে ছেড়ে বিয়ে করলেন শোয়েব মালিক

Advertisement

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের কয়েক দিন পর আবারও বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে করলেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শোয়েব। খবর জিও টিভির।

শনিবার ফেসবুকে এক পোস্টে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

জানা গেছে, শোয়েব এবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন।

Advertisement

শোয়েব সানিয়ার বিচ্ছেদ বিচ্ছেদ বিয়ে শোয়েব মালিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম