Logo
Logo
×

Advertisement

খেলা

যে কারণে বিপিএলে থাকছেন না ফখর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

যে কারণে বিপিএলে থাকছেন না ফখর

পাকিস্তানের ওপেনার ফখর জামান। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয়েছে। এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানের ওপেনার ফখর জামানের। তবে এনওসি না পাওয়ায় খেলতে আসতে পারছেন না তিনি। 

ফখরের এনওসি না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। 

এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে ফখরকে দলে ভেড়ায় বরিশাল। ফখর ছাড়াও দলে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। 

আরও পড়ুন: লিটন কেন অধিনায়ক? প্রশ্নে যা বললেন নাফিসা কামাল

ফলে তামিম-ফখরের উদ্বোধনী জুটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। কিন্তু তামিম লম্বা সময় পর বিপিএল দিয়ে মাঠে ফিরলেও বিপিএল খেলতে আসতে পারছেন না ফখর জামান।

বিদেশি লিগে খেলার জন্য নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হয় ক্রিকেটারদের। বোর্ড কোনো ক্রিকেটারকে এনওসি না দিলে তাকে খেলাতে পারে না বিদেশি লিগের কোনো দল। ফখরকে এনওসি দেয়নি পিসিবি। ফলে তাকে খেলাতে পারবে না বরিশাল।       

আরও পড়ুন: ‘পাপন ভাই সরে গেলে চিন্তা করব’, বিসিবিতে আসা প্রসঙ্গে নাফিসা কামাল

পাকিস্তানের জাতীয় দলে লম্বা সময় ধরেই পরিচিত মুখ ফখর জামান। ওপেনিং বা টপ অর্ডারে ব্যাট করে দলকে ভালো শুরু এনে দেওয়া তার দায়িত্ব। পাকিস্তানের হয়ে আলো ছড়ানো এই ক্রিকেটারকে বিপিএলে নিয়ে আসতে চেয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু আপাতত বিপিএল খেলতে আসতে পারছেন না তিনি।

বিপিএলের এবারের আসরে অবশ্য শুভসূচনা করেছে ফখরের দল ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা।  
 

Advertisement

বিপিএল ২০২৪ ফখর

Advertisement

আরও পড়ুন

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম