Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিরাট-আনুশকার ছেলের নামের অর্থ কী?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম

বিরাট-আনুশকার ছেলের নামের অর্থ কী?

Advertisement

ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড সেনসেশন আনুশকা শর্মা পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। এটি তাদের দ্বিতীয় সন্তান। 

তিন বছর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। এই দম্পতির মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১ সালের ১১ জানুয়ারি। তিন বছর পর তাদের সংসারে দ্বিতীয় অতিথির আগমন।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছেলের নামও জানিয়েছেন তারকা দম্পতি। বলেছেন, ছেলের নাম রেখেছেন ‘অকায়’। কিন্তু এই নামের অর্থ কী? এ নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর আলাপ-আলোচনা।

সন্তানের নামকরণের ক্ষেত্রে আগেও অভিনবত্বের পরিচয় দিয়েছেন ‘বিরুষ্কা’। মেয়ে ভামিকার ক্ষেত্রে সংস্কৃত ভাষার ওপর ভরসা করেছিলেন দম্পতি। তবে ছেলের ক্ষেত্রে তারা কি একটু অন্য পথ বেছে নিলেন। 

আরও পড়ুন: বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি, যা বললেন শচিন

আসলে ‘অকায়’ নামের অর্থ ‘পূর্ণিমার চাঁদের আলো।’ এই শব্দের সঙ্গে যোগ রয়েছে তুর্কি ভাষার। যদিও বাংলা অভিধান বলছে, ‘অকায়’ নামের অর্থ কায়াহীন। অর্থাৎ যিনি বিমূর্ত। ঈশ্বর বা পরমাত্মা।

Advertisement

বিরাট কোহলি আনুশকা শর্মা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম