Logo
Logo
×
   

Advertisement

খেলা

নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে সেনাবাহিনী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম

নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে সেনাবাহিনী

ফাইল ছবি

Advertisement

প্রথমবারের মতো নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে উত্তরা ফুটবল ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে। আর্মি স্টেডিয়ামে সেনাবাহিনী নারী দল ৪-১ গোলে জিতেছে। 

সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পুরো ম্যাচ উপভোগ করেন। পরে পুরস্কারও তুলে দেন দুদলকে। গত বছর ১৯ সেপ্টেম্বর বিকেএসপি নারী দলের সঙ্গে ম্যাচ দিয়ে সেনাবাহিনী নারী ফুটবলের যাত্রা শুরু হয়। আগামী ২৭ এপ্রিল শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। নয় দল অংশ নিচ্ছে এই লিগে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন ‘এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লীগ ২০২৩-২৪’ উপলক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। 

এই এবিজি বসুন্ধরা মহিলা ফুটবল লিগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Advertisement

নারী ফুটবল লিগ সেনাবাহিনী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম