Logo
Logo
×

Advertisement

খেলা

নতুন রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:২৯ পিএম

নতুন রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গত ২ জুন। ইতোমধ্যে টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত এরই মধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে এবং দুই ম্যাচেই বিজয়ী হয়েছে। রোববার পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া নতুন রেকর্ডের মালিক হয়েছেন। 

বিশ্বকাপের আগে আইপিএলে খুব একটা সুবিধা করতে পারেননি। তারপরও নির্বাচকরা ভারতীয় স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে তাকে অন্তর্ভুক্ত করেন। আর এতে দেশটির ক্রিকেটবোদ্ধারা হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি। 

অনেক আলোচনা-সমালোচনা হলেও তার জবাব তিনি দিয়েছেন প্রথম ম্যাচেই।  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে দেখা গেছে চেনা ফর্মে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেন পান্ডিয়া। আর গতকাল দলের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চার ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়লেন এক নতুন রেকর্ড। একসঙ্গে টপকে গেলেন দুই দেশের দুই ক্রিকেটারকে।

হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ছয় ম্যাচে তিনি ১১ উইকেট নিয়েছেন। এর আগে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১১টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান ভারতের ভুবনেশ্বর কুমার ও পাকিস্তানের উমর গুল। গুল ছয় ও ভুবনেশ্বর সাত ম্যাচ খেলে ১১টি করে উইকেট পান।

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে এর পরের অবস্থানে রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার— ইরফান পাঠান ও আরশদীপ সিং। তারা দুজনেই তিনটি করে ম্যাচ খেলে ছয়টি করে উইকেট নিয়েছেন।

Advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপ হার্দিক পান্ডিয়া আয়ারল্যান্ড পাকিস্তান আইপিএল

Advertisement

আরও পড়ুন

২১ রানের ব্যবধানে ৩ উইকেট নেই বাংলাদেশের

২১ রানের ব্যবধানে ৩ উইকেট নেই বাংলাদেশের

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম