Logo
Logo
×

Advertisement

খেলা

‘পাকিস্তানের কোচিং প্যানেলে অযোগ্য আজহার’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

‘পাকিস্তানের কোচিং প্যানেলে অযোগ্য আজহার’

ছবি: সংগৃহীত

Advertisement

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়াবহ ভরাডুবি হয়েছে পাকিস্তানের। যার জেরে ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পুরো দলকে। পিসিবি প্রধান মহসিন নকভি ঘোষণা দিয়েছেন দলে বড় পরিবর্তন আনার। সেই প্রক্রিয়ার প্রথম ধাপে নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করেছেন তিনি। তার এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির সাবেক প্রধান নির্বাচক সালাহউদ্দিন সাল্লু। তবে পাকিস্তানের কোচিং প্যানেলে সহকারী কোচের ভূমিকায় থাকার আজহার মাহমুদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পিসিবি প্রধানের প্রশংসা করে সাল্লু বলেন, ‘আমাদের ক্রিকেটকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পিসিবি প্রধান মহসিন নকভির প্রচেষ্টার আমি প্রশংসা করি।’

পিসিবি প্রধানের কঠোর অবস্থান নিয়ে সাল্লু বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সাম্প্রতিক ব্যর্থতার পরে, এই ধরনের কঠোর পদক্ষেপগুলি অপরিহার্য হয়ে উঠেছে। আমি আনন্দিত যে পিসিবি চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেছেন। নির্বাচন কমিটির পুনর্গঠন, খেলোয়াড়-ক্ষমতা ভেঙে দেওয়া, পরিকাঠামোর উন্নতি এবং সমস্ত খেলোয়াড়ের জন্য ঘরোয়া ক্রিকেটে উপস্থিতি বাধ্যতামূলক করা সবই সম্প্রতি নকভির নেওয়া চমৎকার পদক্ষেপ। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই এই সিদ্ধান্ত ফল দেবে।’

এরপর আজহার মাহমুদকে নিয়ে প্রশ্ন তুলে সাল্লু বলেন, ‘আমার মতে, আজহার দলের কোচ হওয়ার যোগ্য নন। কারণ তিনি এই কাজের জন্য উপযুক্ত নন। যখনই পাকিস্তান ক্রিকেটকে সেবা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তখনই তিনি দিতে ব্যর্থ হয়েছেন। আমার মনে আছে কিভাবে পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল ৪ মরসুমে আজহারকে বরখাস্ত করেছিল।’

Advertisement

পাকিস্তান পিসিবি

Advertisement

আরও পড়ুন

আজকের খেলা: ৫ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ৫ অক্টোবর ২০২৬

এক ব্রোঞ্জ, ২৬০ জনের বহর

এক ব্রোঞ্জ, ২৬০ জনের বহর

কাউন্টির অভিজ্ঞতা কাজে লাগানোর অপেক্ষায় খালেদ

কাউন্টির অভিজ্ঞতা কাজে লাগানোর অপেক্ষায় খালেদ

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম