Logo
Logo
×

Advertisement

খেলা

অলিম্পিকের উদ্বোধনীতে গাইবেন লেডি গাগা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম

অলিম্পিকের উদ্বোধনীতে গাইবেন লেডি গাগা!

লেডি গাগা। ছবি: সংগৃহীত

Advertisement

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের পর্দা উঠবে আজ। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১ টায় প্যারিসের সিন নদীকে ঘিরে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে কী কী হতে যাচ্ছে বা কারা পারফর্ম করবেন, সেসব বিষয় নিয়ে এখনো কিছু খোলাসা করেনি আয়োজকরা।

মূলত উদ্বোধনী অনুষ্ঠানের চমক ধরে রাখতেই তাদের মুখে কুলুপ এঁটে থাকা। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ‘টাইটানিক’ সিনেমায় ‘মাই হার্ট উইল গো অন’ গান গেয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া সেলিন ডিওন।

একইসঙ্গে মার্কিন গায়িকা লেডি গাগাকেও অলিম্পিকের উদ্বোধনীতে পারফর্ম করতে দেখা যেতে পারে বলে জানা গেছে। অলিম্পিক উদ্বোধনীর আগে প্যারিসে দেখা গেছে এই গায়িকাকে।

সিন নদীতে হবে প্যারিস অলিম্পিকের ঐতিহাসিক উদ্বোধন

এদিকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মূল উপস্থাপক হিসেবে থাকবেন এনবিসির মাইক তিরিকো।

তার সঙ্গে থাকবেন হোদা কোতব, সাবানা গুথরি ও মারিয়া টেলর। এছাড়া সংগীতশিল্পী কেলি ক্লার্কসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: গার্ডিয়ান

Advertisement

অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান লেডি গাগা গান

Advertisement

আরও পড়ুন

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম