Logo
Logo
×

Advertisement

খেলা

অলিম্পিকে সোনা জয় প্রেমিক-প্রেমিকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:৪১ এএম

অলিম্পিকে সোনা জয় প্রেমিক-প্রেমিকার

ছবি: সংগৃহীত

Advertisement

তোমাকে পাশে পেলে আমি পৃথিবী জয় করতে পারি— প্রেমের অমর বাণী হিসেবে বহুল ব্যবহৃত এ কথাটিকেই যেন বাস্তবে রূপ দিলেন নেদারল্যান্ডসের দুই হকি তারকা। তাদের প্রেমের গল্পটা এখন আর কেবল হকির মাঠেই সীমাবদ্ধ নয়; ছড়িয়ে পড়েছে বিশ্বে। এখন দুজনেই অলিম্পিকের সোনাজয়ী।

একদিন আগে অলিম্পিক হকিতে ছেলেদের ইভেন্টে জার্মানিকে পেনাল্টিতে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জয়ের আনন্দে ভেসেছিল নেদারল্যান্ডস। সেই দলের হয়ে সোনা জয়ের কীর্তি গড়েছেন থিস ফন ডাম। 

তার ২৪ ঘণ্টা পর মেয়েদের হকিতে চীনের বিপক্ষে সোনা জয়ের মিশনে নামেন ডাচ মেয়েরা। সেই ম্যাচেও পেনাল্টিতে ৩-১ গোলে জিতে সোনা জিতেছেন ডাচরা। আর সেই দলের হয়ে খেলেছেন পিয়েন স্যান্ডার্স। যিনি কিনা পুরুষ দলের খেলোয়াড় থিস ফন ডামের প্রেমিকা। অর্থাৎ ২৪ ঘণ্টা সময়ের ব্যবধানে প্রেমিক-প্রেমিকাকে সোনা জিততে দেখল গোটা বিশ্ব।

শুধু তাই নয়, অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে সোনা জিতল নেদারল্যান্ডস। যেই সোনা জয়ের মাধ্যমে এখন আলোচনায় থিস ফন ডাম-পিয়েন স্যান্ডার্স প্রেমিক যুগল।

Advertisement

অলিম্পিক হকি নেদারল্যান্ডস

Advertisement

আরও পড়ুন

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম