Logo
Logo
×

Advertisement

খেলা

অলিম্পিকে নারী বক্সিংয়ে সোনা জিতলেন পুরুষ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১১:৪৮ এএম

অলিম্পিকে নারী বক্সিংয়ে সোনা জিতলেন পুরুষ!

ছবি: সংগৃহীত

Advertisement

এবারের অলিম্পিকের নারী বক্সিংয়ে শুরু থেকেই সমালোচনার শিকার হতে হচ্ছে আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফকে। তার বিরুদ্ধে অভিযোগ— নারী বক্সিংয়ের ইভেন্টে তিনি খেললেও আদতে তিনি একজন পুরুষ। সেই তিনিই এবার গড়লেন অনন্য কীর্তি। সব সমালোচনা দূরে ঠেলে নারী বক্সিংয়ের সোনা জিতেছেন খেলিফ। সোনা জয়ের ম্যাচে চীনের ইয়াং লিউকে পরাজিত করেছেন তিনি।

এর আগে ইতালির বক্সার কারিনিকে এক ঘুসি দিয়েই কাবু করে ফেলেন খেলিফ। মাত্র ৪৬ সেকেন্ডে নাম তুলে নিতে বাধ্য হন ওই বক্সার, যা নিয়ে তখন হ্যারি পটারের লেখিকা জেকে রাওলিং বলেন, ‘একজন পুরুষ একজন মহিলাকে মারছে, বিনোদনের জন্য সেটি সবার ঠিক মনে হবে? এটার ব্যাখ্যা দেওয়া হোক।’

এ ঘটনায় তখন ক্ষোভ প্রকাশ করেন ইতালির প্রধানমন্ত্রী জিয়োরজিয়া মেলোনি। তিনি বলেন, ‘আমার মনে হয় যেসব খেলোয়াড় জিনগতভাবে পুরুষ, তাদের মহিলাদের ইভেন্টে খেলতে দেওয়া উচিত নয়। কাউকে আলাদা করার জন্য এটা বলছি না। মহিলাদের রক্ষা করার জন্যই বলছি। তাদের নিজেদের মধ্যে লড়াই করার সুযোগ দেওয়ার জন্য বলছি।’

খেলিফের বিরুদ্ধে এমন অভিযোগের কারণ, ২০২৩ সালে দিল্লিতে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ পড়ার পর, তার বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক বক্সিং সংস্থা জানিয়েছিল, তিনি মহিলা হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। সেই তিনিই এবার গড়লেন ইতিহাস। অলিম্পিকে নারী বক্সিংয়ে আলজেরিয়াকে জিতালেন প্রথম সোনা।

সব বিতর্ক পাশ কাটিয়ে সোনা জিতে তাই বেশ উচ্ছ্বসিত খেলিফ, যা নিয়ে তিনি বলেন, ‘এটা আমার স্বপ্ন। গত আট বছর ধরে এই স্বপ্ন দেখছি আমি। আমি এখন অলিম্পিক চ্যাম্পিয়ন, স্বর্ণপদক জয়ী। আমি খুব খুশি। কেননা আট বছর ধরে আমি এর জন্য লড়াই করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন করতে এসেছেন। আর এই স্বর্ণপদকটি আমার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রচারণার সেরা উত্তর।’

Advertisement

বক্সিং আলজেরিয়া অলিস্পিক

Advertisement

আরও পড়ুন

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম