Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথম অলিম্পিক সোনা জয়ের খুশিতে সাধারণ ছুটি ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

প্রথম অলিম্পিক সোনা জয়ের খুশিতে সাধারণ ছুটি ঘোষণা

২০০ মিটার স্প্রিন্টে বোতসোয়ানার লেতসিলে তেবেগো জিতেছেন স্বর্ণপদক। ছবি: সংগৃহীত

Advertisement

অলিম্পিকের মাহাত্ম্যই অন্যরকম। বিশ্বের সেরা সব ক্রীড়াবিদদের এই মিলনমেলায় স্বর্ণপদক জয়ের গৌরব শুধু একজন ক্রীড়াবিদের নয়, পুরো একটি রাষ্ট্রের। তাই তো দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা জয়ের পর অর্ধেক দিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন বোতসোয়ানার রাষ্ট্রপতি মকগয়েতসি মাসিসি।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অলিম্পিকের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের ২০০ মিটার স্প্রিন্টে বোতসোয়ানার লেতসিলে তেবেগো জিতেছেন স্বর্ণপদক। এই পদক জয়ের পর শুক্রবারের অর্ধেক দিন বোতসোয়ানায় সাধারণ ছুটি ঘোষণা করেন দেশটির রাষ্ট্রপতি মাসিসি ।

২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে তেবেগো অবশ্য শুধু বোতসোয়ানাকেই গর্বিত করেননি, গৌরব বয়ে এনেছেন গোটা আফ্রিকা মহাদেশের জন্য; ২০০ মিটার স্প্রিন্টে আফ্রিকা মহাদেশের কেউ যে এই প্রথম সোনা জয় করলেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফকে নিয়ে যা বলছে বিসিবি-বাফুফে

স্তাদ দে ফ্রান্সে এই ইতিহাস গড়তে তার সময় লেগেছে ১৯.৪২ সেকেন্ড। মায়ের জন্ম তারিখ লেখা জুতা পরে দৌড়ে সফল হয়েছেন তিনি। গত মে মাসে মারা যাওয়া মাকে উৎসর্গ করতেই এই উদ্যোগ নেন তেবেগো।

যুক্তরাষ্ট্রের কেনি বেডনারেক ১৯.৬২ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে জিতেছেন রৌপ্য পদক। অন্যদিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা নোয়াহ লাইলস পেয়েছেন ব্রোঞ্জ।

Advertisement

অলিম্পিক বোতসোয়ানা সাধারণ ছুটি স্বর্ণপদক লেতসিলে তেবেগো

Advertisement

আরও পড়ুন

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম