Logo
Logo
×
   

Advertisement

খেলা

পাপন-সালাহউদ্দিনকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:২৩ পিএম

পাপন-সালাহউদ্দিনকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

Advertisement

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ঘিরে আলোচনা বেশি হচ্ছে। কারণ এই দুই বোর্ডের শীর্ষ কর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শেখ হাসিনার পদত্যাগের পর তাদের অনেককেই আর বোর্ড বা ফেডারেশনে দেখা যাচ্ছে না। বিসিবি সভাপতি পাপন শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা।

নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আশার কথা শোনালেন উপদেষ্টা আসিফ

সেখানে বিসিবি প্রধান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাহউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। জবাবে এই উপদেষ্টা বলেন, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’

উল্লেখ্য, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। অল্প বয়সে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তার মন্তব্য, ‘আমি তো মনে করি এই দায়িত্ব আমার কাছে কমপ্লিমেন্টারি। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু অর্জন করা সম্ভব। এই সরকার পরিচালনায় ২৫ থেকে ৮৫ বছর পর্যন্ত মানুষ থাকছেন। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু করা সম্ভব। মন্ত্রণালয়ে অভিজ্ঞরা থাকবেন। তারা আমাকে সাফল্য পেতে সহায়তা করবেন বলে মনে করি।’

Advertisement

আসিফ মাহমুদ পাপন সালাহউদ্দিন বিসিবি বাফুফে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম