Logo
Logo
×

Advertisement

খেলা

সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৩১ পিএম

সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

Advertisement

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দমনপীড়নের দায়ে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। মামলা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদেরও। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এবার বাফুফে সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হয়েছে হত্যাচেষ্টা মামলা।

জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে মামলার আবেদন করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দির পর আদালত মতিঝিল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

রিজওয়ানের ওপর মেজাজ হারিয়ে ফের বিতর্কে সাকিব

মামলায় কাজী সালাউদ্দিনের বাইরেও শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী, একে এম মমিনুল হক সাঈদ, মোস্তফা জামান পপি, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

Advertisement

খালেদা জিয়া কাজী সালাউদ্দিন হত্যাচেষ্টা মামলা

Advertisement

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম