Logo
Logo
×

Advertisement

খেলা

কয়দিন মাঠের বাইরে থাকবেন শরিফুল, জানাল ফিজিও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম

কয়দিন মাঠের বাইরে থাকবেন শরিফুল, জানাল ফিজিও

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার শরিফুল ইসলাম। প্রথম টেস্টে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। সেই পেসারকে দ্বিতীয় টেস্টে পায়নি বাংলাদেশ। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, শরিফুলের বাদ পড়ার কারণ চোট। তার জায়গায় খেলানো হচ্ছে তাসকিন আহমেদকে।

প্রথম টেস্টের পরপরই গ্রোইন স্ট্রেইনের চোটে পড়েন শরিফুল। যেই চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত দশদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়োজিদ ইসলাম।

শরিফুলের চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরিফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড-১ এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত দশদিন লাগবে তার এই ইনজুরি সারতে। ইতোমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছে সে।’

চোটে পড়লেও শরীফুলকে দেশে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই পেসার। কেননা, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরে ফের ভারতের উদ্দেশ্যে রওনা হতে হবে বাংলাদেশ দলকে।

Advertisement

শরিফুল চোট ফিজিও বিসিবি

Advertisement

আরও পড়ুন

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

১৫ বছরের ক্রিকেটার পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম