Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টিতে সাকিবের যত কীর্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

টি-টোয়েন্টিতে সাকিবের যত কীর্তি

সাকিব আল হাসান

Advertisement

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। যেই সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বট বৃক্ষে পরিণত হয়েছেন। চড়ে বসেছেন বিশ্ব ক্রিকেটের মসনদে। অলরাউন্ডার তালিকার শীর্ষে অবস্থান করে দীর্ঘ সময় শাসন করেছেন বিশ্ব ক্রিকেট। বহু কীর্তিতে গর্বিত করেছেন বাংলাদেশকে। সেই তিনি অবশেষে জানিয়ে দিয়েছেন বিদায়।

এমন বিদায় সাকিব নিজে চেয়েছিলেন তো?

কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছেন, ‘ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।’ সাকিবের শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। যেই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক ও বল হাতে ১৯ রান খরচায় কোনো উইকেট পাননি সাকিব। অর্থাৎ শেষটা রাঙাতে পারেননি সাকিব।

তবে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও কীর্তি গড়েছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অভিষেকের পর এই ফরম্যাটে তিনি হয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে ১ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে ১২৯টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ১২৭ ইনিংসে ব্যাট করে প্রায় ২৩ গড়ে করেছেন ২৫৫১ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১২১ গড়ে। তার নামের পাশে আছে ১৩টি হাফ সেঞ্চুরি। তাছাড়া বল হাতে শিকার করেছেন ১৪৯ উইকেট।

সবশেষ বিশ্বকাপেও দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার। রেকর্ড ৫০টি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪৩টি ম্যাচ খেলেছেন সাকিব। যা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ। শুধু কি ম্যাচের সংখ্যা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও উইকেট তোলার বিচারে সেরা তিনজনের একজন সাকিব। তার ওপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি ও আফগানিস্তানের রশিদ খান। এ তো গেল বোলার সাকিবের কীর্তির কথা। ব্যাটার সাকিবও বাংলাদেশিদের মধ্যে সেরা। ১২৯ ম্যাচে ২৫৫১ রান তার। রান তোলার বিচারে ১৩ তম ক্রিকেটার তিনি।

Advertisement

সাকিব আল হাসান টি-টোয়েন্টি

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম