Logo
Logo
×

Advertisement

খেলা

আবারও এশিয়ান ইনডোরে দৌড়াবেন ইমরানুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ এএম

আবারও এশিয়ান ইনডোরে দৌড়াবেন ইমরানুর

ছবি: সংগৃহীত

Advertisement

দুই বছর আগে কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোরে স্বর্ণপদক জিতেছিলেন। পরের বছর তেহরানে হন ব্যর্থ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ২০২২ বেলগ্রেড ও ২০২৪ গ্লাসগো-দুই আসর থেকে ফিরেছিলেন শূন্য হাতে।

তবে এবার আরেকটি এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। আগামী বছর ২১-২৩ মার্চ চীনের নানজিংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ইমরানুর। লন্ডনে নিজের কোচের অধীনে অনুশীলন করছেন তিনি।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘অসুস্থতা থেকে সেরে উঠে ইংল্যান্ডে অনুশীলন করছে ইমরানুর। আমাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আশা করি সে সম্মানজনক কিছু উপহার দেবে।’

তিনি যোগ করেন, ‘বিশ্ব আসর থেকে পদক হয়তো আমরা আশা করি না, এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার। আমরা চাই যাতে ইমরানুর হিটটা অন্তত কাভার করুক।’

Advertisement

দৌড় ইমরানুর

Advertisement

আরও পড়ুন

উয়েফা নেশনস লিগ ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

জব্দ মোবাইল ফেরত চেয়ে সাইবার অপরাধ সংস্থাকে রিজওয়ানের চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম