Logo
Logo
×
   

Advertisement

খেলা

একসময়ের দুই তুমুল প্রতিদ্বন্দ্বী এখন গুরু-শিষ্য

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

একসময়ের দুই তুমুল প্রতিদ্বন্দ্বী এখন গুরু-শিষ্য

অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ

Advertisement

টেনিস দুনিয়ায় নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে একসময় একে অপরের বিপক্ষে খেলতেন। বলা চলে, তুমুল প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা। সাতটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসহ দীর্ঘ বহুবার টেনিস কোর্টে দেখা হয়েছে তাদের। অথচ এখন তাদের সম্পর্কের সমীকরণ পুরো পাল্টে গেছে। নোভাক জোকোভিচ এখন অ্যান্ডি মারের ‘শিষ্য’।

গত নভেম্বরে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারেকে কোচ হিসেবে যুক্ত করেন জোকোভিচ। যার শুরুটা হল জয় দিয়েই। দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বীকে কোচ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জোকোভিচ।

নোভাক জোকোভিচ বলেন, ‘তাকে আমার পাশে কোচ হিসেবে পেয়ে রোমাঞ্চিত। অবশ্যই বলবো যে, তাকে কোর্টসাইডে পাওয়াটা কিছুটা অদ্ভুত। আমরা ২০ বছরের বেশি সময় ধরে একে অপরের বিপক্ষে সর্বোচ্চ স্তরে খেলেছি, তাই তাকে আমার পাশে পেয়ে ভালো লাগছে।’

অস্ট্রেলিয়ান ওপেনে যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী নিশেশ বাসাভারেডির বিপক্ষে প্রথম সেটেই হেরে যান জোকোভিচ। তবে সে ধাক্কার পরই মেলবোর্ন পার্কে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছেন এই সার্বিয়ান। টানা তিন সেট জিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন সংযোজন কোচিং পড। এর মাধ্যমে কোর্টের একদম পাশেই কোচিং স্টাফদের পাবেন খেলোয়াড়রা। নিশেশের বিপক্ষে প্রথম সেট হারের পর নানাভাবে সার্বিয়ান তারকাকে উজ্জীবিত করেছেন মারে, দিয়েছেন পরামর্শ।

জোকোভিচ বলেন, ‘কোচ হিসেবে মারে দুর্দান্ত। ম্যাচের সময় সে আমাকে দারুণ কিছু পরামর্শ দিয়েছে। এভাবে আলোচনা করতে পেরে ভালো লাগছে। সত্যিই চমৎকার অভিজ্ঞতা। আশা করি, আমরা এখানেই থামবো না।’

Advertisement

নভাক জোকোভিচ অ্যান্ডি মারে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম