Logo
Logo
×

Advertisement

খেলা

সাদমান-সোহানের সেঞ্চুরির দিনে অগ্রণী ব্যাংক-ধানমন্ডির জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম

সাদমান-সোহানের সেঞ্চুরির দিনে অগ্রণী ব্যাংক-ধানমন্ডির জয়

নুরুল হাসান সোহান

Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টিং ক্লাব।

সোহানের সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাট করা ধানমন্ডি ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে। অধিনায়ক অপরাজিত ছিলেন ১৩২ রানে।

জবাব দিতে নেমে রায়ান রাফসানের শাইনপুকুর ১৮০ রানেই সব উইকেট হারায়। ৯৭ রানের জয়ের দিনে ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে মিরপুরের হোম অব ক্রিকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬২, ইফতেখার হোসেনের ৩২ ও নাঈম ইসলামের ২৭ রানের ইনিংসগুলোর সাহায্যে ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান তোলে গুলশান। দলটির তারকা ব্যাটার লিটন দাসের ব্যাটে আসে ২২ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানে শেষ হয় পারটেক্সের ইনিংস।

বিকেএসপিতে অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল অগ্রণী ব্যাংক। ম্যাচে আগে ব্যাট করে অমিত মজুমদার (৮১) এবং আবদুল্লাহ আল গালিবের (৫৭) জোড়া ফিফটিতে ২৬০ রানে অলআউট হয় রূপগঞ্জ। তিনটি করে উইকেট যায় অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের ১১৫ রানের অনবদ্য ইনিংসে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। ৬২ রান করে সাদমানকে সঙ্গ দেন ইমরুল কায়েস।

Advertisement

ডিপিএল

Advertisement

আরও পড়ুন

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম