Logo
Logo
×

Advertisement

খেলা

ঈদের দিনে বাফুফের ভিডিও, কী বললেন জামাল-হামজা?

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

ঈদের দিনে বাফুফের ভিডিও, কী বললেন জামাল-হামজা?

Advertisement

আজ পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বড় এই উৎসব। ঈদ উপলক্ষে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন আছেন ছুটিতে। পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন সবাই।

সম্প্রতি জাতীয় দলে অভিষেক হওয়া হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং অধিনায়ক জামাল ভূঁইয়াও নিজের মতো করে ঈদ উদযাপন করছেন। তারা দুজনই দেশের ফুটবলপ্রেমীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ইনশা-আল্লাহ, শিগগিরই দেখা হবে।’

অন্যদিকে, অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেন, ‘ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জামাল না খেললেও খেলেছেন হামজা। তা ছিল আবার তার অভিষেক ম্যাচ। 

সে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন হামজা চৌধুরী। আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে হামজার ফেরার কথা রয়েছে। এ সময়ের মধ্যে অন্যান্য ফুটবলাররা ঘরোয়া লিগে খেলবেন।

Advertisement

বাফুফে হামজা চৌধুরী জামাল ভূঁইয়া ঈদুল ফিতর

Advertisement

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম