Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানি তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পিএম

আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানি তারকা

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে সরব উপস্থিতি ছিল পাকিস্তানি ক্রিকেটারদের; কিন্তু মুম্বাই হামলার পর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাজনৈতিক সেই প্রভাব পড়ে খেলার মাঠেও। 

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যকার দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি এবং এসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় না। 

আইপিএল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে অন্যতম। এ কোটিপতি লিগে খেলা সব ক্রিকেটারদের স্বপ্ন। আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিকত্ব নিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির। 

মূলত যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলের পরের আসরে খেলতে চান এই পেসার। আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন।

আমির বলেন, সত্যি বলতে যদি সুযোগ পাই আমি আইপিএলে খেলব। আমি এটা খোলাখুলিই বলছি; কিন্তু যদি সুযোগ না পাই, তাহলে আমি পিএসএলে খেলব। আগামী বছরের মধ্যে, আমার আইপিএলে খেলার সুযোগ হবে এবং যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কেন নয়?

বর্তমানে আইপিএলের সঙ্গে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) চলছে। তবে এর কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠের এই আসরের জন্য পাকিস্তান কিছুটা দেরিতে পিএসএল আয়োজন করেছে। তবে আগামী আসরে এমনটা হবে না বলে মনে করেন আমির। তাই সুযোগ পেলে পিএসএলেও খেলতে চান তিনি।

আমির  বলেন, আমি মনে করি না পরের বছর আইপিএল এবং পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল। যদি আমাকে প্রথমে পিএসএলে ডাকা হয়, তাহলে আমি আর খেলতে পারব না, কারণ আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে।

Advertisement

আইপিএল মোহাম্মদ আমির

Advertisement

আরও পড়ুন

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

সুখবর পেলেন রিজওয়ান

সুখবর পেলেন রিজওয়ান

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? যা বললেন ব্রেট লি

ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? যা বললেন ব্রেট লি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম