Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন থেকে আর ভারতে দেখা যাবে না। এতদিন টিভিতে দেখা না গেলেও অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোডে এই টুর্নামেন্ট সরাসরি দেখতে পারতেন ভারতের দর্শকরা। কিন্তু পেহেলগামে হামলার পর এই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বৈরি প্রতিবেশির মধ্যকার সম্পর্কে ফের ভাটা পড়েছে। আর দুই দেশের মধ্যে যখনই রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়, তার প্রথম প্রভাবটা পড়ে ক্রিকেটে।

সে ধারাবাহিকতায় এবার ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, পাকিস্তানের সঙ্গে আর কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না দলটি।

এদিকে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দোষারোপ বেশকিছু পদক্ষেপ নেওয়ায় পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান সুপার লিগে সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।’

Advertisement

পিএসএল ভারত

Advertisement

আরও পড়ুন

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ওয়ানডের সূচি প্রকাশ

আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ওয়ানডের সূচি প্রকাশ

জরিমানার মুখে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

জরিমানার মুখে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম