Logo
Logo
×
   

খেলা

বার্মিংহামে ইংল্যান্ডের রানের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:০৫ পিএম

বার্মিংহামে ইংল্যান্ডের রানের রেকর্ড

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হ্যারি ব্রুকের। তার ঐতিহাসি ওয়ানডে ম্যাচে ইতিহাস গড়ল ইংল্যান্ড ক্রিকেট দল।

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৮ উইকেটে ৪০০ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে টস হেরে প্রথমে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৮ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ২৭০ রান। ৩০ ও ১৬ রানে ব্যাট করছেন জস বাটলার ও জ্যাকব বেথেল। 

ইনিংসের শুরুতে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার জেমি স্মিথ ও বেন ডাকেন। উদ্বোধনী জুটিতে ৬৪ রান করে ফেরেন জেমি স্মিথ। তিনি ২৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। 

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক জো রুটের সঙ্গে ফের ৭৩ রানের জুটি গড়েন বেন ডাকেট। দলীয় ১৩৭ রানে ৪৮ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৬০ রান করে ফেরেন তিনি।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নতুন অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ফেরেন জো রুট। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৫ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন রুট।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে ফেরেন অধিনায়ক হ্যারি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .