ম্যাথুসের পর চান্দিমালও তাইজুল ম্যাজিকে হাওয়া
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে তাইজুল ইসলামের উদযাপন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং দীনেশ চান্দিমাল দিনের বাকি সময়টা দেখেশুনে পার করে দেবেন, এমনটাই আশা ছিল লঙ্কানদের। তবে তাইজুল সব হিসাব গুলিয়ে দিলেন।
ম্যাথুসকে (৮) সিলি পয়েন্টে মুমিনুলের ক্যাচ বানানোর পর চান্দিমালের (৬) স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে এখন ধুঁকছে লঙ্কানরা। আর স্বপ্নের পালে হাওয়া লাগছে বাংলাদেশের।
জয়ের জন্য এখনো ২৪৮ রান চাই লঙ্কানদের, বাংলাদেশের প্রয়োজন আর ৬ উইকেট। দিনের খেলা বাকি আর ১৩ ওভার।
ম্যাথুস সাজঘরে পাঠানোর পর চান্দিমালকেও একই পথ দেখিয়েছেন তাইজুল। তার গতিময় রিপার চান্দিমালের রক্ষণ ভেদ করে আঘাত হেনেছে স্টাম্পে।
এর আগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের প্রথম ধাক্কাটাও তাইজুলই দিয়েছিলেন। ম্যাচে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত ওপেনার লাহিরু উদারাকে আউট করেন তিনি। তার বলের লাইন বুঝতে ব্যর্থ হয়ে এ যাত্রায় স্টাম্পড হন এই লঙ্কান ব্যাটার।
