Logo
Logo
×
   

খেলা

আলকারাজের হ্যাটট্রিক হলো না, উইম্বলডনের নতুন রাজা সিনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৫ এএম

আলকারাজের হ্যাটট্রিক হলো না, উইম্বলডনের নতুন রাজা সিনার

এবারের উইম্বলডনের শুরু থেকেই হট ফেভারিট ছিলেন কার্লোস আলকারাজ। হবেনই বা না কেন? শেষ দুবারের চ্যাম্পিয়ন তিনি, এবার এসেছেন হ্যাটট্রিকের খোঁজে। তবে শেষমেশ আলকারাজের হ্যাটট্রিকটা হলো না। তাকে হারতে হলো ইয়ানিক সিনারের কাছে। আর তাতে সিনার বনে গেলেন উইম্বলডনের নতুন রাজা।

শেষ দুইবারের ফাইনালে আলকারাজ হারিয়েছেন নোভাক জকোভিচকে। ২০২৩ এর আসরে পাঁচ সেটে লড়াই করে জিতলেও গেল বার রীতিমতো উড়িয়েই দিয়েছিলেন রেকর্ড গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচকে। এবারও সেই কারণেই তিনি ছিলেন ফেভারিট।

ফাইনালেও এগিয়ে গিয়েছিলেন প্রথম সেটে। ৪-৬ গেমে তিনি হারিয়ে দিয়েছিলেন সিনারকে। তবে দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান সিনার। এরপর তিনি আর সুযোগই দেননি আলকারাজকে।

দুই থেকে চার, এই তিন সেটে তিনি জেতেন ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। আর তাতেই উইম্বলডনে নিজের প্রথম শিরোপা জিতে নেন বিশ্ব টেনিসের শীর্ষ তারকা ইয়ানিক সিনার। 

সিনার-আলকারাজের এই লড়াই নতুন এক বার্তাও দিয়ে গেল টেনিস বিশ্বকে। ফেদেরার, জকোভিচ, নাদাল যুগের পর নতুন দ্বৈরথের দেখা মিলে গেছে এখন। সেটা দুজনের শিরোপা সংখ্যাতেই পরিষ্কার। সদ্যসমাপ্ত উইম্বলডন নিয়ে সিনারের শিরোপা সংখ্যা দাঁড়াল ৪-এ। ওদিকে আলকারাজ আগে থেকেই ৫ গ্র্যান্ড স্ল্যাম নিয়ে এগিয়ে আছেন তার থেকে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .