ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম লেগের শেষ ম্যাচে আজ মাঠে নামবেন আফঈদা খন্দকাররা। প্রতিপক্ষ ভুটান। কিংস অ্যারেনায় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলংকার বিপক্ষে।
মেয়েদের ফুটবলে দক্ষিণ এশিয়ায় ভুটান কখনোই শক্ত প্রতিপক্ষ ছিল না বাংলাদেশের জন্য। ২০২২ সাফে পাহাড়বেষ্টিত এই দেশের মেয়েদের ৮-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা।
গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ৪-২। বয়সভিত্তিক আসরেও এই দলটি হুমকি হতে পারেনি লাল-সবুজের মেয়েদের কাছে।
কিংস অ্যারেনায় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলংকার বিপক্ষে।
২০২৩ সালের এই আসরে গ্রুপ পর্বে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন আকলিমা-শামসুন্নাহাররা। এই টুর্নামেন্টেও খেলছেন শামসুন্নাহার। পাচ্ছেন গোলও। জয়ের ধারা অব্যাহত রয়েছে আফঈদা খন্দকারদের। শ্রীলংকার পর নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক।
আফঈদার কথা, নেপালের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি। আমরা সবাই সুইমিং করেছি। ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন কোচ পিটার বাটলার। তার পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা।
দলের ম্যানেজার মাহমুদা অনন্যার কথা, দলের সবাই সুস্থ রয়েছে। কিছু ইনজুরি থাকলেও তা অতটা গুরুতর নয়। ফিজিও কাজ করছেন। এটা কোনো সমস্যা নয়। আশা করি তারা ভুটানের বিপক্ষে খেলার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে।
