Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলের পর আইএলে মোস্তাফিজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

আইপিএলের পর আইএলে মোস্তাফিজ

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান।

এবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও (আইএল টি-টোয়েন্টি) মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস।

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে খেলবেন কাটারমাস্টার।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মোস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

দেশের বাইরের কোনো লিগে চতুর্থ বারের মতো খেলবেন মোস্তাফিজ। ইতোমধ্যেই লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।

Advertisement

আইপিএল

Advertisement

আরও পড়ুন

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম