Logo
Logo
×

Advertisement

খেলা

সেই টটেনহ্যামের কাছে ফের হারল গার্দিওলার সিটি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম

সেই টটেনহ্যামের কাছে ফের হারল গার্দিওলার সিটি

ছবি: এএফপি

Advertisement

গেল মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জালে এক হালি গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টটেনহ্যাম। নতুন মৌসুমেও সেই ধারা ধরে রাখল লিলিহোয়াইটরা। ব্রেনান জনসন আর জোয়াও পালিনিয়ার গোলে এবার সিটিজেনদের ২-০ ব্যবধানে হারিয়েছে উত্তর লন্ডনের দলটি।

টটেনহ্যামের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৫ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন জনসন। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলের সিদ্ধান্ত দেন।

আর প্রথমার্ধের যোগ করা সময়ে তরুণ গোলকিপার জেমস ট্র্যাফোর্ডের মারাত্মক ভুলে ফের গোল হজম করে বসে সিটি। সতীর্থের উদ্দেশে আলতো পাস দিতে গিয়ে বল হারান তিনি। রিশার্লিসনের পা হয়ে সে বল পেয়ে যান পালিনিয়া। জোরালো শটে টটেনহ্যামের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান এই মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে ধারে খেলতে আসা এই পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন, রদ্রি, বের্নার্দো সিলভাদের নামিয়েও টটেনহ্যামের রক্ষণে চিড় ধরাতে পারেননি পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের।

নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া টটেনহ্যাম এখন লিগ টেবিলের শীর্ষে। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে আছে সিটি।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা টটেনহ্যাম

Advertisement

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম