Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কিম জং নামের খুনের মামলায় মুসলিম নারীর মুক্তি

Advertisement

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৬:১৬ পিএম

কিম জং নামের খুনের মামলায় মুসলিম নারীর মুক্তি

ডন থী হুং (বায়ে) ও সিতি আইশা (ডানে)। ছবি: এএফপি

Advertisement

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামের খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ইন্দোনেশীয় মুসলিম নারী সিতি আইশা। মুক্তি পাওয়ার পর তাকে তখনই লিফট দিয়ে নামিয়ে আদালতের বাইরে অপেক্ষমাণ ইন্দোনেশিয়ার দূতাবাসের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। 

কিমের মুখে বিষাক্ত তরল ভিএক্স নার্ভ এজেন্ট মেখে দেওয়ার অভিযোগ ছিল আইশার বিরুদ্ধে। যেটি ২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটেছিল। 

তিনি ও তার সহঅভিযুক্ত ভিয়েতনামের ডন থী হুং খুনের অভিযোগ অস্বীকার করেছেন। 

এর আগে দুইজন বলেছিলেন, টেলিভিশনের কৌতুক অনুষ্ঠানের দৃশ্যায়ন হচ্ছে মনে করে ন্যামের মুখে ওই পদার্থ মাখিয়ে দিয়েছিলেন তারা।  এটি যে বিষাক্ত পদার্থ তা জানতেন না।

সিতি ও ডনের বিরুদ্ধে মামলাটি তুলে নেওয়া হবে বলে তাদের আইনজীবীরা আশা প্রকাশ করেছিলেন।
তারা বলছেন, ন্যামকে হত্যার উদ্দেশ্যে এ কাজ করা হয়নি তা সুস্পষ্টভাবে বোঝা গিয়েছে। 

একটি আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এ হত্যাকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ খবরে পরিণত হয়েছিল।

তবে খুনের অভিযোগ থেকে মুক্তি পেলেও আইশা বেকসুর খালাস পাননি।

হুংয়ের চেয়ে সিতির বিরুদ্ধে কম সাক্ষ্য পাওয়া গেছে বলে মনে হয়েছে।  আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর ২৬ বছর বয়সী আইশা সহঅভিযুক্ত ৩০ বছর বয়সী হুংকে জড়িয়ে ধরে কান্না করেন।

খুনের অভিযোগ থেকে মুক্তি দিলেও সিতিকে বেকসুর খালাস দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেন আদালত।

আদালত জানিয়েছেন, বিচারে মামলাটি ইতিমধ্যে একটি ‘প্রিমা ফেইসি কেস’ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া যাবে না।  নতুন প্রমাণ পাওয়া গেলে তাকে ফের ডাকা হতে পারে। 

সূত্র: বিবিসি

Advertisement

কিম জং মুসলিম নারী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম