রোজী ফেরদৌস উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি নির্বাচিত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে যুগান্তরের সিনিয়র সাব-এডিটর রাশিদা সুলতানা রোজী ফেরদৌস সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
২০ নভেম্বর সকাল ১০টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরামের কার্যবিবরণী ও হিসাব পেশ করা হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের বিদায়ী সভাপতি মমতাজ বিলকিস বানু।
অনুষ্ঠান সঞ্চালনা করে বিদায়ী সাধারণ সম্পাদক শারমিন রিনভি। অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত করা হয় রাশিদা সুলতানা রোজী ফেরদৌসকে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ফাহমিদা আহমেদ।
সংগঠনের উপদেষ্টা পদে আছেন সাবেক সভাপতি রাশেদা আমিন ও প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াছমিন।
১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে আছেন সহসভাপতি মাহমুদা চৌধুরী ও শুক্লা সরকার, কোষাধ্যক্ষ নাসরিন গীতি, সাংগঠনিক সম্পাদক শারমিন আজাদ, দপ্তর সম্পাদক লিপি খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান মাহমুদা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক আলেয়া বেগম আলো। নির্বাহী সদস্য মমতাজ বিলকিস, শারমিন রিনভি, শিরীন সুলতানাসহ অন্যরা।
