Logo
Logo
×
   

সুরঞ্জনা

সুরঞ্জনা

সর্বক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার আহ্বান

Icon

ইমন চৌধুরী

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পিএম

সর্বক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার আহ্বান

সহিংসতামুক্ত নারী জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচারসহ সর্বক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নারীপক্ষ। পাশাপাশি প্রান্তিক পর্যায়ের নারী বিশেষ করে দলিত, হরিজন, লিঙ্গ বৈচিত্র্যময়, প্রতিবন্ধী ও যৌনকর্মীদের অধিকার সুরক্ষারও দাবি জানান, নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ।

নারীপক্ষ’র আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘নারীর অধিকার ও মুক্তি: প্রত্যাশা ও করণীয়’ শিরোনামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নারীপক্ষ’র সভানেত্রী গীতা দাসের সভাপতিত্বে এবং সদস্য মাহীন সুলতানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সহিংসতামুক্ত নারী জীবনের জন্য বিশেষ করে কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন করা (বর্তমানে নীতিমালা হিসাবে রয়েছে), বাল্যবিয়ে আইন ২০১৭ বাস্তবায়নে বয়সের বিভেদ দূর করতে বিশেষ বিধান বাতিলসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির সদস্য কামরুন নাহার।

নারীর স্বাস্থ্য ও অধিকার শিরোনামে আইন ও নীতি সংক্রান্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সদস্য ফেরদৌসী আক্তার। উল্লেখযোগ্য প্রস্তবনা বা দাবিগুলোর মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতির আওতায় গঠিত জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের কমিটিতে নারী সংগঠনের প্রতিনিধি ও তরুণদের সদস্য হিসেবে রাখা, জাতীয় ওষুধনীতি ২০১৬ অনুযায়ী জেনেরিক নামে ওষুধের নাম লেখা, ওষুধের মূল্য মাত্রার বাইরে বৃদ্ধি না করা, নকল ওষুধ উৎপাদন বন্ধে ব্যবস্থা নেওয়া অন্যতম।

নারীর অর্থনৈতিক অধিকার শিরোনামে বিভিন্ন প্রস্তাবনা ও দাবি তুলে ধরেন সদস্য রওশন আরা। এ ছাড়া নারীর রাজনৈতিক অধিকার শিরোনামে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বিশেষ করে নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীর তালিকায় এক-তৃতীয়াংশ নারী এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের দাবি জানিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী। পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষারও আহ্বান জানায় নারীপক্ষ।

নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .