Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

১ মাসে ৩০ বিলিয়ন আয় করে বিশ্বের সেরা ধনীর তালিকায় তিনি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

১ মাসে ৩০ বিলিয়ন আয় করে বিশ্বের সেরা ধনীর তালিকায় তিনি

ল্যারি পেইজ/ফাইল ছবি

Advertisement

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ প্রথমবারের মতো বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন। তিনি ওরাকলের ল্যারি এলিসনকে পেছনে ফেলেছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১ তারিখে পেজের সম্পদের পরিমাণ ২৬২ বিলিয়ন ডলার। এক মাস আগের তুলনায় তার সম্পদ বেড়েছে ৩০ বিলিয়ন ডলার। অ্যালফাবেটের এআইয়ের দ্রুত অগ্রগতি তার সম্পদ বৃদ্ধির বড় কারণ।

বাজারে ওঠানামা চললেও ধনীদের তালিকার শীর্ষে এবারও প্রযুক্তি খাতের প্রভাব স্পষ্ট। শীর্ষ দশের ৯ জনই প্রযুক্তি খাতের মানুষ।

৫২ বছর বয়সী পেজ অনেক দিন ধরেই বড় কোনও জনসভায় কথা বলেন না। তিনি সেনেটের শুনানিতেও উপস্থিত ছিলেন না। ২০১৪ সালের টেড টকের পর থেকে তিনি কোনও প্রকাশ্য বক্তৃতা দেননি। অন্যদিকে মার্ক জুকারবার্গের মতো সহকর্মীরা নিয়মিত আলোচনায় থাকেন। পেজ অ্যালফাবেটের দৈনন্দিন কাজ থেকেও সরে এসেছেন। তিনি এখন উড়ন্ত ট্যাক্সি ‘কিটি হক’-এর মতো ভবিষ্যৎ প্রকল্পে বিনিয়োগ করছেন।

এদিকে ইলন মাস্ক এখনও বিশ্বের শীর্ষ ধনী। ফোর্বসের হিসেবে তার সম্পদ ৪৮৩ বিলিয়ন ডলার। টেসলার ক্ষতিপূরণ প্যাকেজ নিয়ে বিতর্ক এবং এক্সএআই–এর সম্ভাব্য মূল্যায়ন সত্ত্বেও তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন। মাস্ক বলেন, ‘টেসলা, স্পেসএক্স এবং এক্সএআই আমার দীর্ঘদিনের পরিকল্পনা। সব ক্ষেত্রেই আমি আরও এগোতে চাই।’ 

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সবাই পুরুষ। সবার সম্পদই ১৫২ বিলিয়ন ডলারের বেশি। আগের মাসের তুলনায় কম হলেও তাদের মোট সম্পদ ২.৪ ট্রিলিয়ন ডলারই আছে।

২০২৪ সালের অক্টোবরে বিল গেটস শীর্ষ ১০ থেকে ছিটকে যান। নতুন তথ্য বিশ্লেষণ করে ফোর্বস তার সম্পদ উল্লেখযোগ্যভাবে কম দেখায়। শেয়ারবাজারের দামে ওঠানামার কারণে এই হিসাব প্রতিদিনই পরিবর্তিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

১৪ বছর বয়সেই বুর্জ খলিফায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’?

আসছে টেসলার চালকবিহীন সাইবার ক্যাব

আসছে টেসলার চালকবিহীন সাইবার ক্যাব

আরও পড়ুন

‘গোপন কথা’ গোপন থাকবে চ্যাটজিপিটিতে

‘গোপন কথা’ গোপন থাকবে চ্যাটজিপিটিতে

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম