Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এবার টেবিল টেনিস খেলোয়াড়দের হারিয়ে দিল রোবট ‘এইস’

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

এবার টেবিল টেনিস খেলোয়াড়দের হারিয়ে দিল রোবট ‘এইস’

ছবি: সংগৃহীত

Advertisement

হাফ ম্যারাথন এবং বক্সিংয়ের পর এবার টেবিল টেনিসের ময়দানে যাত্রা শুরু করল জাপানের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সনির তৈরি রোবট। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সের এক অভাবনীয় সাফল্যে টোকিওতে ‘এইস’ নামের একটি স্বায়ত্তশাসিত পিং-পং রোবট বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মুখোমুখি হয়েছে এবং বেশ কয়েকটি ম্যাচে তাদের পরাজিত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। 

জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনির এআই রিসার্চ ডিভিশন এই রোবটটি তৈরি করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, ‘এইস’ বিশ্বের প্রথম এমন একটি যন্ত্র যা কোনো প্রতিযোগিতামূলক শারীরিক খেলায় বিশেষজ্ঞ পর্যায়ে পারফর্ম করতে সক্ষম। শীর্ষস্থানীয় টেবিল টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে সনির তৈরি এই রোবটটি। 

এটির প্রজেক্ট লিডার জানিয়েছেন, রোবটটির এই সাফল্যের পেছনে রয়েছে তিনটি মূল শক্তি। বলের গতিবিধি নিমেষের মধ্যে বুঝতে পারা, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে খেলার কৌশল নির্ধারণ এবং মানুষের মতোই নিখুঁতভাবে শট দেওয়ার সক্ষমতা। 

বিশেষজ্ঞদের মতে, টেবিল টেনিসের এই সাফল্য কেবল একটি খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নত এবং সংবেদনশীল রোবোটিক সিস্টেম ব্যবহারের পথ প্রশস্ত করবে। 

যেখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং শারীরিক নিখুঁত কাজের প্রয়োজন, সেখানে এই প্রযুক্তি বিপ্লব ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। 

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম