Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অ্যাপলের বিরুদ্ধে কেন মামলা করেছে প্রযুক্তি কোম্পানি

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:২৩ এএম

অ্যাপলের বিরুদ্ধে কেন মামলা করেছে প্রযুক্তি কোম্পানি

Advertisement

অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে কানাডার সফটওয়্যার কোম্পানি ‘রেভ’। প্রতিষ্ঠানটি আদালতের কাছে তাদের অ্যাপ আবার অ্যাপ স্টোরে চালুর অনুমতি এবং বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছে।

রেভ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা একসঙ্গে ভিডিও দেখতে এবং তা নিয়ে আলোচনা করতে পারেন। অ্যাপটি আইওএস ছাড়াও অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসেও ব্যবহার করা যায়। তবে বর্তমানে এটি অ্যাপলের অ্যাপ স্টোরে আর পাওয়া যাচ্ছে না।

মামলায় রেভ অভিযোগ করেছে, ২০২৫ সালে অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ তোলা হয়েছিল, রেভের দাবি—আসল কারণ ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা।

রেভের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে অ্যাপল ‘শেয়ারপ্লে’ নামে একই ধরনের একটি ফিচার চালু করার পর থেকেই তাদের অ্যাপ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতে থাকে। কারণ রেভ মূলত বিজ্ঞাপননির্ভর আয়ের ওপর নির্ভরশীল ছিল এবং অ্যাপলের ইন-অ্যাপ পারচেজ কমিশন থেকে উল্লেখযোগ্য আয় হতো না।

রেভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পাজারাটজ বলেন, অ্যাপল ভোক্তাদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত করেছে এবং আইফোন ব্যবহারকারীদের অন্য প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও দেখার অভিজ্ঞতায় বাধা সৃষ্টি করেছে।

অন্যদিকে অ্যাপল এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, একাধিকবার নীতিমালা ভঙ্গের কারণে রেভ অ্যাপ সরানো হয়েছে। অ্যাপলের মতে, অ্যাপটিতে পর্নোগ্রাফিক ও পাইরেটেড কনটেন্ট ছড়ানো হচ্ছিল এবং শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট নিয়েও অভিযোগ পাওয়া গিয়েছিল।

তবে রেভ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কোম্পানিটি জানিয়েছে, অবৈধ বা ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে তাদের কঠোর নীতি রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, কোনো স্বচ্ছ বা ন্যায্য প্রক্রিয়া ছাড়াই অ্যাপল প্রতিযোগী একটি অ্যাপকে সরিয়ে দিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম