কিন্ডল কী, ব্লুটুথ ডিভাইস কীভাবে যুক্ত করবেন?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কিন্ডল হলো আমেরিকান কোম্পানি দ্বারা উৎপাদিত যেকোনো বহনযোগ্য ওয়্যারলেস রিডিং ডিভাইস। প্রথম কিন্ডল ২০০৭ সালে বাজারে আসে। অ্যামাজনের কিন্ডলগুলো সবচেয়ে জনপ্রিয় ই রিডার হয়ে ওঠে। কিন্ডল ইলেকট্রনিক পেপার নামক একটি ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করে, যা পর্দায় এমন একটি স্পষ্ট ছবি তৈরি করে যা দেখতে কাগজে ছাপা লেখার মতো। মোটামুটি একটি সাধারণ পেপারব্যাক বইয়ের আকারের এই প্রথম কিন্ডলটিতে ছিলো একটি ১৫.২ সে.মি এর একরঙ্গা স্ক্রিন। এতে ২০০ টিরও বেশি ই-বুক সংলক্ষণ করা যেত।
কিন্ডল ডিভাইসে ব্লুটুথ মূলত দুটি প্রধান কাজে ব্যবহার করা হয়—
অডিবল অডিওবুক শোনা: আপনার কিন্ডল ডিভাইসে ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড বা স্পিকার কানেক্ট করে আপনি অ্যামাজনের অডিবল অডিওবুক (গল্প বা বইয়ের অডিও সংস্করণ) শুনতে পারবেন।
ভয়েসভিউ স্ক্রিন রিডার: এটি একটি বিশেষ সহায়তামূলক ফিচার। এটি চালু করলে স্ক্রিনে কী লেখা আছে তা ব্লুটুথ হেডফোনের মাধ্যমে আপনাকে পড়ে শোনানো হবে। এটি দৃষ্টিহীন বা কম দৃষ্টিশক্তিসম্পন্ন পাঠকদের জন্য খুবই দরকারী।
কিন্ডলে ব্লুটুথ ডিভাইস যুক্ত করার নিয়ম—
বুক সিলেকশন: লাইব্রেরি থেকে পছন্দের অডিওবুকটি চালু করুন।
পেয়ারিং প্রম্পট: প্লে বাটনে চাপ দিলে কিন্ডল নিজেই ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে বলবে।
ডিভাইস কানেকশন: স্পিকার বা হেডফোনের পেয়ারিং মোড চালু করে কিন্ডল স্ক্রিন থেকে সেটি সিলেক্ট করুন।
প্লেব্যাক কন্ট্রোল: অডিওবুক স্ক্রিন থেকেই স্পিড কমানো-বাড়ানো বা চ্যাপ্টার পরিবর্তন করা যাবে।
ভলিউম কন্ট্রোল: স্ক্রিনের ওপর থেকে নিচে সোয়াইপ করে কুইক অ্যাকশনস থেকে সাউন্ড নিয়ন্ত্রণ করা যাবে।
ব্লুটুথ সংযোগে সমস্যা হলে কিন্ডলটি রিস্টার্ট করুন অথবা সেটিংস থেকে সফটওয়্যার আপডেট করে নিন।
কিন্ডল ডিভাইসে ব্লুটুথ ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে—
ব্লুটুথ দিয়ে শুধু অডিওবুক শোনা যায়। গান ও ফাইল ট্রান্সফার অসম্ভব। এটি দিয়ে সাধারণ এমপিথ্রি গান বা কোনো ফাইল আদান-প্রদান করা যায় না। ব্লুটুথের মাধ্যমে VOICE VIEW SCREEN READER ব্যবহার করে স্ক্রিনের লেখা অডিও আকারে শোনা যায়, তবে এটি সাধারণ টেক্সট-টু-স্পীচ (TTS) বই পড়ার মতো অতটা মসৃণ নয়। কিন্ডলে ব্লুটুথ ব্যবহার করে পৃষ্ঠা উল্টানোর সুবিধা নেই। পর্দায় চাপ দেওয়া বা কিন্ডল ডিভাইসে থাকা বোতাম চাপতে যাদের সমস্যা হয়, তাদের জন্য এমন সুবিধা কার্যকর হতে পারত। ব্লুটুথ দিয়ে এখনই কিন্ডলের পৃষ্ঠা উল্টানো সম্ভব না হলেও অডিওবুক শোনা কিংবা বই পড়ে শোনানোর ক্ষেত্রে সুবিধাটি বেশ কাজে লাগে।
