Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

রেজুলেশন ঠিক রেখে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

রেজুলেশন ঠিক রেখে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

Advertisement

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের মধ্যে ছবি বা ভিডিও আদান-প্রদানে অনেক সময় মান রেজুলেশন নষ্ট হয়ে যায়। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে মান অক্ষুণ্ন রাখা সম্ভব।

আরসিএস ব্যবহার করে ছবি পাঠান

আইফোনে আইওএস ১৮ থেকে আরসিএস বার্তা ব্যবস্থার সুবিধা যুক্ত হয়েছে। ফলে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে ছবি পাঠানোর সময় আগের তুলনায় ভালো মান পাওয়া যায়। আইফোনে আরসিএস চালু আছে কি না দেখতে সেটিংস > অ্যাপস > মেসেজেস অপশনে যেতে হবে। এরপর আরসিএস মেসেজিং চালু আছে কি না পরীক্ষা করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেস ব্যবহার করলে ছবি পাঠানোর আগে ‘এইচডি’ বা ‘এইচডি প্লাস’ অপশন নির্বাচন করা যায়। সেখানে ‘এইচডি প্লাস অরিজিনাল কোয়ালিটি’ নির্বাচন করলে ছবির মান ধরে রাখা সম্ভব। অন্যদিকে ‘এইচডি অপটিমাইজড ফর চ্যাট’ নির্বাচন করলে ছবি সংকুচিত হতে পারে।

বড় ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রে

বড় আকারের ছবি ও ভিডিও পাঠানোর সময় আরসিএসের সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে ১০০ মেগাবাইটের বেশি ফাইল পাঠাতে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে ই-মেইল, গুগল ফটোস বা গুগল ড্রাইভ ব্যবহার করা যেতে পারে।

গুগল ফটোসের মাধ্যমে ছবি পাঠানোর সময় ‘সেন্ড ইন গুগল ফটোস’ অপশন ব্যবহার করা যায়। যিনি ছবি গ্রহণ করবেন, তার ফোনেও গুগল ফটোস থাকলে এ পদ্ধতিতে সহজেই ছবি শেয়ার করা সম্ভব।

বড় আকারের ছবি, ভিডিও বা অন্য ফাইল পাঠানোর জন্য গুগল ড্রাইভও কার্যকর একটি মাধ্যম। এতে ফাইলের আকারের কারণে মান কমে যাওয়ার ঝুঁকি থাকে না।

কুইক শেয়ারেও পাঠানো যাবে

অ্যান্ড্রয়েডের কুইক শেয়ারেও এখন এয়ারড্রপের সঙ্গে ফাইল আদান-প্রদানের সুবিধা যুক্ত হয়েছে। পিক্সেল ৮এ ও পরবর্তী কিছু ফোন এবং স্যামসাংয়ের বেশ কিছু ফোনে এ সুবিধা পাওয়া যায়।

ফোন এ সুবিধা সমর্থন না করলে কুইক শেয়ারের ‘ইউজ কিউআর কোড’ অপশন ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ফোনে কনটেন্ট নির্বাচন করে শেয়ার অপশনে গিয়ে কিউআর কোড তৈরি করতে হবে। এরপর আইফোন ব্যবহারকারী সেই কোড স্ক্যান করে ফাইল গ্রহণ করতে পারবেন।

তবে কিউআর কোড পদ্ধতিতে কিছুটা দূরত্বের সীমাবদ্ধতা রয়েছে। তারপরও অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে মূল মানের ছবি বা ভিডিও আদান-প্রদানের ক্ষেত্রে এটি বিকল্প পদ্ধতি হিসেবে কাজে আসতে পারে।

সূত্র: এনগ্যাজেট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

মোবাইল ফোনে ব্রেন ক্যানসারের ঝুঁকি? — ৬৩ গবেষণায় যা মিলল

মোবাইল ফোনে ব্রেন ক্যানসারের ঝুঁকি? — ৬৩ গবেষণায় যা মিলল

ফের চালু হচ্ছে এনইআইআর, নেটওয়ার্ক সচল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে

ফের চালু হচ্ছে এনইআইআর, নেটওয়ার্ক সচল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে

প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী

প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে

আরও পড়ুন

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন

এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম