Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট বা আর্কাইভ করার সহজ নিয়ম

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

চ্যাটজিপিটিতে চ্যাট ডিলিট বা আর্কাইভ করার সহজ নিয়ম

Advertisement

বর্তমানে চ্যাটজিপিটি আমাদের পড়ালেখা, কাজ ও নানা প্রয়োজনে খুব জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। তবে অনেক সময় আমরা এমন কিছু চ্যাট বা কথাবার্তা বলি, যা বেশ সংবেদনশীল এবং ওপেনএআই-এর সার্ভারে সেভ থাকুক তা আমরা চাই না। 

তাই নিজের গোপনীয়তা বজায় রাখতে এবং চ্যাট লিস্ট পরিষ্কার রাখতে চ্যাটজিপিটির চ্যাটগুলো ম্যানেজ করার দারুণ কিছু উপায় রয়েছে।

চ্যাট হিস্ট্রি বলতে কী বোঝায়?

আমরা চ্যাটজিপিটিতে যা কথাই বলি না কেন, তার একটি তালিকা স্ক্রিনের বাঁ পাশের সাইডবারে জমা হয়। একেই চ্যাট হিস্ট্রি বলে। আপনি নিজে থেকে ডিলিট বা আর্কাইভ না করলে এই চ্যাটগুলো সেখানে জমা থাকে, যাতে আপনি পরবর্তীতে আগের কথাগুলোর রেশ ধরে আবার আলোচনা চালিয়ে যেতে পারেন। তবে আপনি চাইলে এই চ্যাটগুলো নিজের মতো করে ম্যানেজ করতে পারেন। 

যেভাবে চ্যাট চিরতরে ডিলিট করবেন

কোনো চ্যাট ডিলিট করে দিলে তা চ্যাট লিস্ট থেকে পাকাপাকিভাবে মুছে যায়। একবার ডিলিট করলে সেটি আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

কম্পিউটার বা ওয়েবসাইট থেকে: প্রথমে আপনার অ্যাকাউন্টে ঢুকে বাঁ পাশের সাইডবার থেকে কাঙ্ক্ষিত চ্যাটটি খুঁজুন। চ্যাটের নামের ওপর মাউস নিলে পাশে তিনটি ডট (...) দেখতে পাবেন। সেখানে ক্লিক করে Delete অপশনটি বেছে নিন এবং কনফার্ম করলেই চ্যাটটি চিরতরে মুছে যাবে। 

মোবাইল অ্যাপ থেকে: ফোনের অ্যাপে চ্যাটটি খুঁজে পাওয়ার পর তাতে আঙুল দিয়ে চেপে ধরে রাখুন অথবা অপশন মেনুতে যান। এরপর Delete সিলেক্ট করে নিশ্চিত করলেই সেটি ডিলিট হয়ে যাবে। 

যেভাবে চ্যাট আর্কাইভ করবেন

আপনি যদি চ্যাট ডিলিট করতে না চান, কিন্তু মূল লিস্ট থেকে সরিয়ে বা লুকিয়ে রাখতে চান, তবে আর্কাইভ করতে পারেন। এতে চ্যাটটি সুরক্ষিত থাকবে কিন্তু আপনার কাজের জায়গাটি পরিপাটি থাকবে।

কম্পিউটার বা ওয়েবসাইট থেকে: চ্যাটের নামের পাশের তিনটি ডটে (...) ক্লিক করে Archive সিলেক্ট করলেই সেটি মূল তালিকা থেকে সরে যাবে। পরে দরকার হলে আর্কাইভ সেকশন থেকে এটি আবার ফিরিয়ে আনা যায়। 

মোবাইল অ্যাপ থেকে: ফোনের অ্যাপে চ্যাটের অপশন মেনুতে গিয়ে Archive সিলেক্ট করলেই এটি লুকিয়ে যাবে। 

টেম্পোরারি চ্যাট 

আপনি যদি এমন চান যে আপনার কোনো কথাই যেন হিস্টরিতে সেভ না হোক, তবে টেম্পোরারি চ্যাট ব্যবহার করতে পারেন। নতুন চ্যাট পেজের ওপরের ডান কোণায় থাকা আইকনে ট্যাপ করে এটি চালু করা যায়। 

এই চ্যাটগুলোতে কোনো তথ্য, পছন্দ বা স্মৃতি সেভ হয় না এবং আপনি নতুন কোনো চ্যাটে গেলে বা পুরনো চ্যাটে ফিরলে এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন?

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন?

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ংকর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই

সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ংকর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই

‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে মা ও ছোট ভাইকে হত্যা, ভারতীয় বংশোদ্ভূত কিশোর গ্রেফতার

‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে মা ও ছোট ভাইকে হত্যা, ভারতীয় বংশোদ্ভূত কিশোর গ্রেফতার

আরও পড়ুন

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম