গ্রাজুয়েশন সম্পন্ন করল ৪ রেবোট! দেওয়া হলো সনদ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের একটি রোবট স্কুল থেকে চারটি রোবট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এদেরকে দুই মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ ও ব্যবহারিক অনুশীলন করানো হয়েছে।
শিক্ষার্থী হিসেবে প্রশিক্ষণ নেওয়া এই চার রোবটের মধ্যে রয়েছে দুটি গাইড রোবট, একটি পরিদর্শন রোবট এবং একটি পিয়ানো বাজানো রোবট। হাংঝৌ রোবট স্কুলে আয়োজিত এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তাদের ডিপ্লোমা দেওয়া হয়।
এখন রোবটগুলোকে বিভিন্ন কর্মক্ষেত্রে মোতায়েন করা হবে। দুটি গাইড রোবট কাজ করবে চীনা চিত্রকলা সিরিজ আর্কাইভ এবং হাংঝৌ রোবট স্কুলে। ইনস্পেকশন রোবটটি তিয়ানজিনে নেসলের একটি উৎপাদন কারখানায় মোতায়েন করা হবে। আর পিয়ানো বাজানো রোবটটি বিনোদনমূলক পরিবেশনায় অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় যাবে।
স্কুলের অধ্যক্ষ চেন দিয়াংশেং প্রতিটি রোবটকে আলাদা শনাক্তকরণ কোড প্রদান করেন। তিনি বলেন, এর মাধ্যমে রোবটগুলোর কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের প্রস্তুতির আনুষ্ঠানিক সনদ দেওয়া হলো।
স্কুলটি এমন একটি কোডিং ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে প্রতিটি রোবটকে সক্ষমতা যাচাই, কাজের দায়িত্ব নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র, সহজে পড়া ও অনুসরণযোগ্য শনাক্তকরণ কোড দেওয়া হয়।
সূত্র: সামা টিভি
