Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

Advertisement

লিক হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, অ্যাপলের আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স বর্তমান প্রজন্মের মডেলগুলোর তুলনায় আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে। এসব তথ্য শেয়ার করেছেন টিপস্টার আইস ইউনিভার্স।

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ২০ প্রোতে ৬.৪১ ইঞ্চি ডিসপ্লে এবং আইফোন ২০ প্রো ম্যাক্সে ৬.৯৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। তবে তথ্যগুলো এখনও নিশ্চিত নয় এবং ডিভাইস দুটির বাজারে আসতে এক বছরেরও বেশি সময় বাকি বলে ধারণা করা হচ্ছে।

আইফোন ২০ প্রো ম্যাক্সে ৬.৯৬ ইঞ্চি ডিসপ্লে থাকার সম্ভাবনা

লিক অনুযায়ী, আইফোন ২০ প্রো ম্যাক্সে ৬.৯৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে, যার রেজল্যুশন হবে ১৩৪০* ২৯১২ পিক্সেল। তুলনা হিসেবে, বর্তমান আইফোন ১৮ প্রো ম্যাক্সে ৬.৮৬ ইঞ্চি ডিসপ্লে এবং ১৩২০* ২৮৬৮ পিক্সেল রেজল্যুশন রয়েছে।

স্ট্যান্ডার্ড প্রো মডেলটির ডিসপ্লেও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। লিক হওয়া তথ্য অনুযায়ী, এতে ৬.৪১ ইঞ্চি স্ক্রিন এবং ১২৩৬*২৬৮৬ পিক্সেল রেজল্যুশন থাকতে পারে। অন্যদিকে, আইফোন ১৮ প্রোতে ৬.২৭ ইঞ্চি ডিসপ্লে এবং ১২০৬*২৬২২ পিক্সেল রেজল্যুশন রয়েছে।

বড় ধরনের ডিজাইন পরিবর্তন আসতে পারে

২০২৭ সালে প্রথম আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে অ্যাপল বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি হয়তো আইফোন ১৯ নামটি বাদ দিয়ে সরাসরি আইফোন ২০ সিরিজে যেতে পারে।

বার্ষিকী উপলক্ষে আসা মডেলগুলো নিয়ে গুঞ্জনে বড় ধরনের ডিজাইন পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মধ্যে চার পাশেই বাঁকানো অর্থাৎ, চার প্রান্ত পর্যন্ত বিস্তৃত ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও যেসব ফিচারের কথা শোনা যাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে:

ডিসপ্লের নিচে ফেস আইডি প্রযুক্তি;

ডিসপ্লের নিচে ফ্রন্ট ক্যামেরা;

প্রায় সম্পূর্ণ ব্যাজেল ফ্রি ডিজাইন ডিজাইন;

প্রচলিত বোতামের পরিবর্তে হ্যাপটিক ফিডব্যাকসহ সলিড স্টেট বাটন।

ব্লুমবার্গের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আইফোন ২০ প্রো মডেলগুলোর ডিজাইন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে অ্যাপল এখনো এসব তথ্যের কোনোটি নিশ্চিত করেনি।

এ২১ প্রো চিপ ও সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম

লিক হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, আইফোন ২০ প্রো এবং প্রো ম্যাক্স— দুটিতেই এ২১ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। ডিভাইস দুটিতে ১২ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এমনকি অ্যাপল হাই ব্যন্ডউইথ মেমোরি (এইচবিএম) প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এইচবিএম হলো এমন একটি মেমোরি প্রযুক্তি যেখানে মেমোরি স্তরগুলো উল্লম্বভাবে সাজানো থাকে। এর ফলে বেশি ডেটা ব্যান্ডউইথ এবং উন্নত দক্ষতা পাওয়া যায়। বর্তমানে এআই ডেটা সেন্টারগুলোতে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। তবে,

* ভবিষ্যতের আইফোনে অ্যাপল সত্যিই এইচবিএম ব্যবহার করবে কি না, তা এখনো পরিষ্কার নয়;

* প্রো ম্যাক্সে ৬০০০ mAh ব্যাটারি থাকতে পারে;

* আইফোন ২০ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষেত্রেও বড় আপগ্রেড আসতে পারে।

প্রাথমিক গুঞ্জন অনুযায়ী, এতে ৬০০০ mAh ব্যাটারি থাকতে পারে। যেখানে, যুক্তরাষ্ট্রের সংস্করণের আইফোন ১৮ প্রো ম্যাক্সে ৫৫৬৭ mAh ব্যাটারি রয়েছে।

অ্যাপল সিলিকন বেসড ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে বলে জানা গেছে। প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এই প্রযুক্তি বেশি এনার্জি ডেনসিটি দিতে পারে। তবে উল্লেখিত সব স্পেসিফিকেশনই এখনো প্রাথমিক পর্যায়ের গুঞ্জন ও লিকের ওপর ভিত্তি করে বলা হচ্ছে। ২০২৭ সালে সম্ভাব্য লঞ্চের আগে এসব তথ্য পরিবর্তিত হতে পারে।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম