Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ল্যাপটপে হঠাৎ ওয়াইফাই কাজ না করলে যা করবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

ল্যাপটপে হঠাৎ ওয়াইফাই কাজ না করলে যা করবেন

Advertisement

ল্যাপটপে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ঠিকমতো কাজ না করা বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন কাজ, পড়াশোনা এবং বিনোদনে এক মস্ত বড় বাধা সৃষ্টি করে। ইন্টারনেটের সাথে যুক্ত হতে না পারার এই সমস্যাটি অপারেটিং সিস্টেমের কোনো সাধারণ বাগ, ভুল নেটওয়ার্ক সেটিংস, কিংবা ব্যাকডেটেড নেটওয়ার্ক ড্রাইভারের কারণে হতে পারে। তবে, কয়েকটি সহজ উপায়ে আপনি এর সমাধান করতে পারবেন। চলুন জেনে নিই কীভাবে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হলে পুনরায় সংযোগ করবেন—

ডিভাইস ও রাউটার রিস্টার্ট

অনেক সময় ল্যাপটপ এবং ওয়াইফাই রাউটার দীর্ঘক্ষণ চলার কারণে সিস্টেমে জট লেগে যায়। তাই প্রথমেই আপনার ল্যাপটপ এবং রাউটারটি বন্ধ করে ১ মিনিট অপেক্ষা করুন, তারপর আবার চালু করে দেখুন।

এয়ারপ্লেন মোড চেক

ভুলবশত এয়ারপ্লেন মোড চালু হয়ে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়। আপনার ল্যাপটপের টাস্কবারের ডান কোণায় নেটওয়ার্ক আইকনে ক্লিক করে নিশ্চিত হয়ে নিন যে AirplaneMode বন্ধ (Off) এবং WiFi চালু (On) আছে।

কিবোর্ড বা ফিজিক্যাল সুইচ

কিছু ল্যাপটপে ওয়াইফাই অন-অফ করার জন্য ফিজিক্যাল বোতাম বা কিবোর্ড শর্টকাট (যেমন: Fn + F2 বা F12) থাকে। এটি চাপ লেগে বন্ধ হয়ে গেছে কি না তা দেখে নিন।

নেটওয়ার্ক ফরগেট করে পুনরায় কানেক্ট

ল্যাপটপের ওয়াইফাই সেটিংস থেকে আপনার নেটওয়ার্কের নামের ওপর রাইট ক্লিক করে Forget সিলেক্ট করুন। এরপর নতুন করে পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করার চেষ্টা করুন।

উইন্ডোজ ট্রাবলশুটার (Troubleshooter) ব্যবহার

উইন্ডোজের নিজস্ব একটি চমৎকার টুল রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের সমস্যা সমাধান করতে পারে।

ল্যাপটপে ওয়াইফাই না পাওয়ার সমস্যাটি বেশির ভাগ সময়ই সফটওয়্যার বা সেটিংসের সামান্য ত্রুটির কারণে ঘটে। তবে সব উপায় দেখার পরও যদি ওয়াইফাই চালু না হয়, তবে এটি ল্যাপটপের ভেতরে থাকা ওয়াইফাই কার্ডের কোনো হার্ডওয়্যার সমস্যার কারণেও হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাকরির প্রথম দিনেই ম্যাকবুক নিয়ে উধাও উবারের নতুন কর্মী!

চাকরির প্রথম দিনেই ম্যাকবুক নিয়ে উধাও উবারের নতুন কর্মী!

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ফ্রি স্বাস্থ্যসেবা

একুশে ফেব্রুয়ারির উপহার গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ফ্রি স্বাস্থ্যসেবা

২০২৬ সালের সেরা ১১ উইন্ডোজ ল্যাপটপ

২০২৬ সালের সেরা ১১ উইন্ডোজ ল্যাপটপ

ল্যাপটপ-ফোন বিক্রি বা সারাতে দেওয়ার আগে যা করা উচিত

ল্যাপটপ-ফোন বিক্রি বা সারাতে দেওয়ার আগে যা করা উচিত

অফিসে একটানা বসে কাজ করছেন? বাড়ছে বন্ধ্যত্বের ঝুঁকি!

অফিসে একটানা বসে কাজ করছেন? বাড়ছে বন্ধ্যত্বের ঝুঁকি!

আরও পড়ুন

প্রকাশের আগেই থামল ওপেনএআইয়ের নতুন এআই

প্রকাশের আগেই থামল ওপেনএআইয়ের নতুন এআই

ল্যাপটপে হঠাৎ ওয়াইফাই কাজ না করলে যা করবেন

ল্যাপটপে হঠাৎ ওয়াইফাই কাজ না করলে যা করবেন

প্রথমবার মহাকাশের কক্ষপথে ২৬ স্টারলিংক স্যাটেলাইট স্থাপন

প্রথমবার মহাকাশের কক্ষপথে ২৬ স্টারলিংক স্যাটেলাইট স্থাপন

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম